বিজ্ঞপ্তি : Title of the document ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের ১২/৮/২১ খ্রি: বৃহস্পতিবার, ১ম ধাপের অ্যাসাইনমেন্ট লিখে,সকাল ৯.৩০ ঘটিকায়, স্বাস্থ্যবিধি মেনে কলেজে এসে জরুরি ভিত্তিতে জমা দেয়ার জন্য বলা হলো। অধ্যক্ষ- বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ,নাটোর। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিতকরণ করা হলো। অধ্যক্ষ- বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ, বাগাতিপাড়া , নাটোর। .

নিয়ম এবং প্রবিধান

ধুমপানমুক্ত: কলেজ অঙ্গন সম্পূর্নভাবে ধুমপান মুক্ত।
আচরণ : আচরণে ভদ্র ও বিনয়ী হওয়া বাঞ্ছনীয়। শালীনতা বিবর্জিত পোশাক ও উচ্ছৃঙ্খল আচরণ নিষিদ্ধ।
গ্রুপ শিক্ষক : নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর জন্য একজন গ্রুপ শিক্ষক থাকেন যিনি সার্বক্ষণিক গাইড হিসেবে দায়িত্ব পালন করেন।
বহিস্কার সংক্রান্ত : কলেজের নিয়ম—শৃঙ্খলা ভঙ্গ অথবা রাষ্ট্র ও সমাজবিরোধী কার্যকলাপের অপরাধে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিস্কার করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ করার জন্য কলেজের নিয়ম শৃঙ্খলা রক্ষা কমিটি সার্বক্ষণিক দায়িত্বরত আছেন।
সতর্কীকরণ : ইউনিফর্ম পরিহিত কোন ছাত্রী কলেজের বাহিরে কোন প্রকার অশোভন বা বিশৃঙ্খলা কাজে জড়িত বলে প্রমাণিত হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে কলেজ থেকে বহিস্কারের অধিকার কর্তৃপক্ষের বয়েছে।
পরিচয়পত্র: কলেজ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র প্রত্যেক ছাত্রীদের সঙ্গে রাখতে হবে। পরিচয় পত্র হারিয়ে গেলে ১৫০ টাকা ফি জমা দিয়ে পুণরায় অফিস থেকে ৭ দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। কলেজের প্রধান গেটের প্রবেশ মুখে প্রত্যেককে পরিচয় পত্র প্রদর্শনে বাধ্য থাকবে।
ক্লাসে উপস্থিত : কোন ছাত্রী ক্লাসে অনুপস্থিত থাকলে পরবর্তী ক্লাসে অবশ্যই অভিভাবকের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
ছুটি : বিনা অনুমতিতে কোন ছাত্রী সর্বোচ্চ ১৫ দিন অনুপস্থিত থাকলে তার ভর্তি স্থগিত বলে গণ্য হবে।
...

Contact Information

Bagatipara Mohila Degree College

Address : Bagatipara, Natore.

Email : bmc.natore@yahoo.com

Mobile : 01711261023

Copyright © Bagatipara Mohila Degree College-2018 All rights reserved. Develop By BDONLINEIT